
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোহাম্মদ সম্রাট রোবায়েত। তাঁর অভিযোগ, জুলাই গণ-অভ্যুত্থানে চট্টগ্রামে মানবতাবিরোধী অপরাধের আসামি সাবেক সাংসদ ফজলে করিম চৌধুরীকে রক্ষা এবং তাঁর ছেলে ফারাজ করিমের গ্রেপ্তারি পরোয়ানা আটকাতে তাজুল ইসলাম জড়িত ছিলেন।