মুঠোফোনের সিম
মুঠোফোনের সিম

তিন জটিলতায় সিম মিলবে বিশেষ পদ্ধতিতে

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের ক্ষেত্রে বিভিন্ন জটিলতায় পড়ছেন অনেক গ্রাহক। এ রকমের পরিস্থিতি বিবেচনায় তিন ধরনের বায়োমেট্রিক জটিলতার ক্ষেত্রে ‘বিশেষ পদ্ধতিতে’ সিম ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। কমিশনের সবশেষ গত ৩১ মার্চের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।