পুষ্টি গ্লোরি ফুটবল কার্নিভাল: বিজয়ীরা পেলেন স্মার্টফোনসহ আকর্ষণীয় গ্যাজেট

প্রথম আলো এবং টি কে গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ‘পুষ্টি গ্লোরি ফুটবল কার্নিভাল’-এর কুইজ প্রতিযোগিতার বিজয়ীরা
ছবি: প্রথম আলো

ফুটবল বিশ্বকাপ চলাকালীন প্রথম আলো ডটকম আয়োজিত ‘পুষ্টি গ্লোরি ফুটবল কার্নিভাল’-এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।

রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে আজ মঙ্গলবার আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ী ১৩ জনের মধ্যে স্মার্টফোনসহ আকর্ষণীয় গ্যাজেট ও বই প্রদান করা হয়।

প্রতিযোগিতায় মেগা বিজয়ী ঢাকার মুহাম্মদ ফরহাদুর রেজা মামুন পেয়েছেন স্মার্টফোন ও বই। অন্য বিজয়ীরা হলেন ঢাকার মোহাম্মদ শামিম ওয়াহিদ, মো. মিনহাজ চৌধুরী ও শাহাদাত হোসেন, নারায়ণগঞ্জের সাকিফ আল আমিন, চট্টগ্রামের রাইসুল কবির, গাজীপুরের আহমাদুর রহমান ও মেহজাবিন, সাতক্ষীরার ইকবাল কবির খান, সুনামগঞ্জের মো. ফয়সল আহমেদ, দিনাজপুরের বাস্তব চন্দ্র রায়, রংপুরের ডা. এম এ হালিম এবং গাইবান্ধার মো. ছানাউল হক মণ্ডল। তাঁরা প্রত্যেকে পেয়েছেন একটি করে স্মার্ট ওয়াচ, ওয়্যারলেস হেডফোন ও বই।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক কথাসাহিত্যিক আনিসুল হক, প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র, চিফ ডিজিটাল বিজনেস অফিসার এবিএম জাবেদ সুলতান, টি কে গ্রুপের হেড অব ব্র্যান্ড মোহাম্মদ ইব্রাহিম খলিল এবং পুষ্টি গ্লোরি ডিভিশনের হেড অব সেলস মির্জা মোহাম্মদ হারুনার রাশেদ।

বিজয়ীদের অভিনন্দন জানিয়ে আনিসুল হক বলেন, ‘প্রথম আলোর সব উদ্যোগের মূল লক্ষ্যই পাঠকদের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত থাকা। এ আয়োজনের সঙ্গে থাকার জন্য পুষ্টিকেও ধন্যবাদ। আশা করি, পাঠক–দর্শক এবং বিজ্ঞাপন–সহযোগীরাও ভবিষ্যতে আমাদের পাশে থাকবেন। একসঙ্গে এগিয়ে যাব আমরা, এগিয়ে যাবে দেশ। কারণ, যা কিছু ভালো, তার সঙ্গেই প্রথম আলো।’

বিজয়ীদের অভিনন্দন জানান টি কে গ্রুপের হেড অব ব্র্যান্ড মোহাম্মদ ইব্রাহিম খলিল। পাশে প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র

বিশ্বকাপ উপলক্ষে অনেকেই বিভিন্ন ধরনের কুইজ আয়োজন করেছে। তবে প্রথম আলোর আয়োজনগুলোতে সব সময়ই মানুষের সঙ্গে বেশি সম্পৃক্ততা তৈরি হয় বলে জানান টি কে গ্রুপের হেড অব ব্র্যান্ড মোহাম্মদ ইব্রাহিম খলিল। তিনি বলেন, ‘আমাদের বিভিন্ন পণ্যের মধ্যে পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার অন্যতম। এই পণ্যটি ভোক্তাদের কাছে আরও পরিচিত করে তুলতেই বিশ্বকাপের উন্মাদনাকে কেন্দ্র করে আমরা এই কুইজ কার্নিভালের আয়োজন করেছিলাম। দূর-দূরান্ত থেকে আজ যেসব বিজয়ী উপস্থিত হয়েছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন।’

প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র বলেন, ‘ফুটবল বিশ্বকাপ মানেই আনন্দ আর উৎসবের সময়। আর এমন আনন্দের মুহূর্তে কুইজ কার্নিভালের মতো আয়োজনগুলো উচ্ছ্বাসের মাত্রা আরও বাড়িয়ে দেয়। আমাদের সঙ্গে থাকার জন্য পুষ্টিকে ধন্যবাদ। কুইজে অংশগ্রহণকারী এবং বিজয়ী সবাইকে অভিনন্দন।’

পাঠক–দর্শক এবং বিজ্ঞাপন–সহযোগীদের ভবিষ্যতে এ ধরনের আয়োজনের সঙ্গে থাকার আহ্বান জানান প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক কথাসাহিত্যিক আনিসুল হক

মেগা পুরস্কার স্মার্টফোন বিজয়ী মুহাম্মদ ফরহাদুর রেজা মামুন বলেন, ‘বিশ্বকাপ চলাকালীন আনন্দের সঙ্গে এই কুইজে অংশ নিয়েছি। অভিজ্ঞতা ছিল দারুণ। প্রতিদিন কুইজে অংশ নেওয়ার পাশাপাশি বিশ্বকাপের উন্মাদনাও উপভোগ করেছি। মেগা বিজয়ী হয়ে আমি ভীষণ আনন্দিত। চমৎকার এই আয়োজনটির জন্য প্রথম আলো ও পুষ্টিকে ধন্যবাদ।’
প্রথম আলোর সহকারী মহাব্যবস্থাপক (বিজনেস ডেভেলপমেন্ট) রুহুল আমিন রনি বলেন, ‘এই কুইজ ক্যাম্পেইনটিতে মোট নিবন্ধিত অংশগ্রহণকারী ছিলেন ৬১ হাজার ৮২৫ জন। তাঁরা মোট ৬ লাখ ৫০ হাজার ৫৬৭ বার কুইজে অংশ নিয়েছেন। পাঠকদের ব্যাপক অংশগ্রহণই আয়োজনটিকে সফল করে তুলেছে।’

pustiglorywc.com ওয়েবসাইটে প্রতিদিনের ফুটবলভিত্তিক কুইজে অংশ নেন অংশগ্রহণকারীরা। লিডারবোর্ডের ফলাফলের ভিত্তিতে একজন মেগা বিজয়ীসহ মোট ১৩ জনকে নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুষ্টি কনজিউমার ডিভিশনের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার আশরাফুল ইসলাম শিমুল, টি কে গ্রুপের ডিজিটাল মার্কেটিং লিড মো. ফিরোজ জামান, পুষ্টি গ্লোরি ডিভিশনের ব্র্যান্ড ম্যানেজার মো. শাহিনূর ইসলাম এবং প্রথম আলোর ডিজিটাল মার্কেটিং লিড মেহবুব জাবেদ, জ্যেষ্ঠ নির্বাহী মাহমুদ হাসান, বিপাশা বালা শান্তা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর সহকারী মহাব্যবস্থাপক (ডিজিটাল কনটেন্ট) খায়রুল বাবুই।