সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ বুধবার। আজকের সকালটি শুরু হয়েছে করুণ এক সংবাদ দিয়ে। কানাডার টরন্টোয় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। আজ এ নিয়ে একাধিক প্রতিবেদন আছে। রাষ্ট্রপতি পদ লাভজনক কি না, তা নিয়ে আজ কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার ও অ্যাটর্নি জেনারেল। আছে তুরস্কের ভূমিকম্প এবং রাশিয়া–ইউক্রেন যুদ্ধের খবর। আর অর্থনীতি, বিনোদন, খেলাধুলা নিয়ে একাধিক প্রতিবেদন তো আছেই। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন খবরগুলোতে:

আরিয়ান বাঁচল ২১ বছর ২ দিন

১১ ফেব্রুয়ারি ছিল আরিয়ানের জন্মদিন
ছবি: সংগৃহীত

বন্ধুরা নর্থ ইয়র্ক থেকে আরিয়ানের নতুন আবাসস্থল ইতোবিকোকে এসেছিল জন্মদিন উদ্‌যাপন করতে। জন্মদিনের দুই দিন পর বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়ার স্বপ্ন সড়কেই শেষ হলো আরিয়ানের। বিস্তারিত পড়ুন...

কানাডায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শিক্ষার্থী নিহত

কানাডার টরেন্টোর হাইওয়ে ৪২৭–এর দুনদাস স্ট্রিট ওয়েস্টে গাড়িটি দুর্ঘটনার শিকার হয়

অন্টারিও প্রাদেশিক পুলিশ (ওপিপি) জানায়, টরন্টোর হাইওয়ে ৪২৭-এর দুনদাস স্ট্রিট ওয়েস্টে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এ সময় গাড়িটি অতিরিক্ত গতিতে চলছিল। সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে গাড়িটি উল্টে আগুন ধরে যায়। বিস্তারিত পড়ুন...

সেন্ট মার্টিন থেকে ফেরার পথে সাগরে দমকা হাওয়া, ভয়ানক দুলতে থাকে এমভি পারিজাত

সেন্ট মার্টিন থেকে কক্সবাজারের টেকনাফে ফেরার পথে সাগরে হঠাৎ দমকা হাওয়ার কবলে পড়ে ভয়ানক দুলতে থাকে এমভি পারিজাত নামের পর্যটকবাহী জাহাজ

জাহাজটিতে প্রায় আড়াই শ পর্যটক ছিলেন। সেন্ট মার্টিন জেটি থেকে ছেড়ে আসার ১৫ মিনিটের মধ্যেই সাগরে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে জাহাজটি। জাহাজটি তখন এমনভাবে দুলতে থাকে, সবাই ভয় পেয়ে ছোটাছুটি করতে থাকেন। বিস্তারিত পড়ুন...

সর্বজনীন পেনশনে মাসে সর্বনিম্ন চাঁদা হতে পারে ৫০০ টাকা

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ প্রাথমিকভাবে ধারণা করছে, জনপ্রতি মাসে ৫০০ টাকা নিলে ১০ বছর পর পেনশন তহবিলের আকার দাঁড়াবে ৬০ হাজার কোটি টাকা। বিস্তারিত পড়ুন...

রাষ্ট্রপতি নির্বাচিত হন, নিয়োগ পান না: সিইসি

আজ নির্বাচন ভবনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচন ও নিয়োগের মধ্যে যে পার্থক্য, এটা বুঝতে হবে। তাঁকে (মো. সাহাবুদ্দিন) যদি এখন থেকে নিয়োগ দান করা হতো, তবে তা অবশ্যই অনিয়ম হতো। আমাদের জাতীয় সংসদের সদস্যরা নিয়োগপ্রাপ্ত হন না, তাঁরা নির্বাচিত হন। বিস্তারিত পড়ুন...

ভাড়াটে সেনা দিয়ে যেভাবে আফ্রিকা লুটছে রাশিয়া

অর্থনৈতিকভাবে অগ্রসর অনেক দেশে ভাড়াটে বাহিনী পররাষ্ট্রনীতির অংশ হয়ে উঠেছে। রাশিয়া এ ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে চলেছে। বিস্তারিত পড়ুন...

পথশিশুদের নিয়ে পরীমনির সন্তানের মুখেভাত, যা ছিল আয়োজনে

গতকাল পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবসে সন্তানের মুখেভাতের আয়োজন করেন পরীমনি ও রাজ দম্পতি। সেই আয়োজনের বেশ কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করে পরীমনি লিখেছেন, ‘ফাল্গুনী ভালোবাসায় রাজ্যের মুখেভাত!’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি

সোনার চামচ, বাটি, পথশিশুদের জন্য খাওয়ার আয়োজনসহ নানা কারণেই ব্যতিক্রম ছিল পরীমনির সন্তানের মুখেভাত। বিস্তারিত পড়ুন...

রেকর্ড ভেঙেচুরে আসছে পিএসজির ১৬ বছর বয়সী ‘ভিনগ্রহের খেলোয়াড়’

পিএসজির একাডেমি থেকে উঠে এসেছেন ওয়ারেন জায়ার–এমেরি

পিএসজির হয়ে লিগ আঁ–তে সর্বকনিষ্ঠ হিসেবে অভিষেক, একাদশে অভিষেক, গোল করার রেকর্ডও ফ্রান্সে জন্ম নেওয়া এই ফুটবলারের। কাল রাতে চ্যাম্পিয়নস লিগ নকআউট পর্বের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে একাদশের হয়ে মাঠে নামার রেকর্ড গড়েছেন ওয়ারেন জায়ার-এমেরি। বিস্তারিত পড়ুন...

শাকিবের অনুসরণের তালিকায় নেই কোনো নায়িকা, যাঁরা আছেন

শাকিব খান

শাকিবের পছন্দের তারকা কারা, সেই হিসাব আপনি এই কিং খানের ফেসবুক পেজ দেখে মেলাতে পারবেন না। সেখানে তিনি কাউকে অনুসরণ করেন না। তবে হাজারো ভক্তের এই প্রিয় তারকার পছন্দে রয়েছে হলিউড–বলিউড তারকা। বিস্তারিত পড়ুন...

‘আমার কোনো ম্যাজিক নেই, সবই আল্লাহর রহমত’

সিলেটের অধিনায়ক মাশরাফি

রংপুর রাইডার্সের দাসুন শানাকার মিডল স্টাম্প উপড়ে ফেলে ইনিংস শেষ করেন রুবেল। সঙ্গে সঙ্গে পুরো ডাগআউট ফাঁকা—সবাই দৌড় দিলেন মাঝমাঠে। আর ‘সিলেট’, ‘সিলেট’ ধ্বনিতে মুখর হয়ে উঠল মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। আরও পড়ুন...