সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৬ জুলাই, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

সরকারি প্রকল্পে অধিগ্রহণের আগেই জমি কিনে নেন মন্ত্রী ও তাঁর ছেলেমেয়ে

ইডিসিএলের কারখানার জন্য প্রস্তাবিত স্থান। অধিগ্রহণের আগে জমি ভরাট করে শ্রেণি পরিবর্তন করা হয়েছে। গত ৩১ মে মানিকগঞ্জ সদর উপজেলার মেঘশিমুল মৌজায়
ছবি: প্রথম আলো

মানিকগঞ্জে সরকারি ওষুধ কারখানার জন্য যে সাড়ে ৩১ একর জমি প্রস্তাব করা হয়েছে, সেখানকার ১১ একর ১৪ শতক জমি কেনেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মেয়ে সিনথিয়া মালেক। তিনি এ জমি ভরাট করে ভিটি শ্রেণিতে পরিবর্তন করেন। মাস সাতেক পর ওষুধ কারখানা স্থাপনের প্রকল্প পাস হয়। তার ২০ দিন আগে কেনা মূল্যের প্রায় দ্বিগুণ দেখিয়ে এসব জমি স্বামী আলতাফ আকমলকে দান করেন সিনথিয়া। এখন সরকার এ জমি অধিগ্রহণ করতে গেলে সর্বশেষ মূল্যের তিন গুণ বেশি টাকা দিতে হবে। অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রীর মেয়ে সাড়ে ৭ কোটি টাকায় যে জমি কিনেছেন, সেটা সরকার অধিগ্রহণ করলে ৪০ কোটি টাকা পাবেন তিনি বা তাঁর স্বামী। বিস্তারিত পড়ুন:

ঢাকার যেসব এলাকায় ডেঙ্গুর ঝুঁকি বেশি

প্রতিদিনই রাজধানীসহ সারা দেশে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা

সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথা—স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক্-বর্ষা এডিস মশা জরিপের ফলাফল দেখে এ কথাই মনে পড়ছে। জরিপ অনুযায়ী ঢাকার দুই সিটি করপোরেশনের সব এলাকাতে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার উপস্থিতি বেশি। এর মধ্যে ৫৫টি ওয়ার্ড ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে রয়েছে। বিস্তারিত পড়ুন:

সংকট নেই, তারপরও আলুর দাম বাড়ছে

গত এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর পাইকারি ও খুচরা বাজারে আলুর দাম কেজিতে ১২ টাকা পর্যন্ত বেড়েছে। তবে কোনো কোনো খুচরা বাজারে আলু ১৫ টাকা বেশি দামেও বিক্রি হতে দেখা গেছে। তাতে খুচরায় আলুর কেজি ৪০ টাকা ছাড়িয়ে দু–এক জায়গায় ৫০ টাকার আশপাশে বিক্রি হচ্ছে। সরবরাহের বড় কোনো সংকট না থাকলেও অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে ব্যবসায়ীরা আলুর দাম বাড়িয়ে রাখছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বিস্তারিত পড়ুন:

ওমরাহকারীদের জন্য ই-ভিসা চালু করল সৌদি আরব

পবিত্র কাবা শরিফ

ওমরাহ পালনে আগ্রহী ব্যক্তিদের জন্য ইলেকট্রনিক ভিসা চালু করেছে সৌদি আরব। আরও বেশি মুসলিমের সৌদি আরবে গিয়ে ওমরাহ পালনের পথ সুগম করতে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় ই–ভিসা চালু করেছে বলে আজ বুধবার সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে। বিস্তারিত পড়ুন:

অথচ ফুটবলারই হওয়ার কথা ছিল না সাফের সেরা গোলকিপার আনিসুরের

বাংলাদেশ দলের গোলকিপার আনিসুর রহমান

বেঙ্গালুরুতে শেষ হওয়া ১৪তম সাফ চ্যাম্পিয়নশিপের সেরা গোলকিপারের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের আনিসুর। অবশ্য দক্ষিণ এশিয়ার টুর্নামেন্ট হলেও এবার সাফ চ্যাম্পিয়নশিপে খেলেছে মধ্যপ্রাচ্যর দুটি দেশ লেবানন ও কুয়েত। সাফের মানের চেয়ে যারা বেশ এগিয়েই। লেবানন, কুয়েতের গোলকিপারদের ছাপিয়ে গেছেন আনিসুর। সেমিফাইনাল ও ফাইনালে টাইব্রেকারে ভারতকে জেতানো গুরপ্রীত সিংও পেছনে পড়ে গেছেন তাঁর। অথচ ফুটবলারই হওয়ার কথা ছিল না সাফের সেরা গোলকিপারের।বিস্তারিত পড়ুন: