সন্ধ্যায় পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সন্ধ্যা। আজ সোমবার প্রথম আলো অনলাইনে সবচেয়ে আলোচনায় ছিল মেঘ আসছে, আর্দ্রতা বেড়ে কমেছে তাপমাত্রা, ঘাম আর অস্বস্তি বাড়বে—এ সংক্রান্ত খবর। এ ছাড়া ছিল বিশ্ব, অপরাধ, বিনোদন, বাণিজ্য ও খেলার জগতের নানা খবর। এসব সংবাদের অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে।
তাই আজ দিনের শেষে পড়তে পারেন দেশ-বিদেশের নানা খবর ও বিশ্লেষণ।

আজও ঢাকায় গরম থাকবে, রাতের তাপমাত্রা বাড়বে

বৈশাখের খরতাপে অতিষ্ঠ জনজীবন
ফাইল ছবি

রাজধানীর আকাশে অবশেষে মেঘ আসতে শুরু করেছে। ভারত থেকে সিলেট, ময়মনসিংহ ও রংপুর দিয়ে ওই মেঘ বাংলাদেশে প্রবেশ করছে। গতকাল রোববার থেকে ওই মেঘ আসা শুরু হয়ে তা ভেসে ঢাকা পর্যন্ত চলে এসেছে। মেঘের কারণে রোদের কিরণ রাজধানীর বুকে আসতে বাধা পাচ্ছে। এ জন্য গত ১০ দিন পর রাজধানীর তাপমাত্রা কমতে শুরু করেছে।
বিস্তারিত পড়ুন:

সৌদি আরবে ঈদ হতে পারে ২২ এপ্রিল

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় আগামী বৃহস্পতিবার (২০ এপ্রিল) শাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। সে ক্ষেত্রে পরদিন শুক্রবার (২১ এপ্রিল) চাঁদ দেখা যেতে পারে। এমনটা হলে আগামী শনিবার (২২ এপ্রিল) এ অঞ্চলে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।
বিস্তারিত পড়ুন:

গাজীপুরের শ্রীপুরে ধরা পড়া সেই মাছ ‘মার্বেল গোবি’, দেশে দেখা গেল প্রথম

গাজীপুরের শ্রীপুরের বরমী ইউনিয়নের গোলাঘাট এলাকার খামারে গত রোববার ধরা পড়েছে এই মাছ

গাজীপুরের শ্রীপুরের ঘেরে ধরা পড়া মাছটির পরিচয় জানা গেছে। এর নাম মার্বেল গোবি। এই মাছ বাংলাদেশের কোনো নদী বা উন্মুক্ত জলাশয়ে এই প্রথম দেখা গেছে। মৎস্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, মার্বেল গোবি মাছ মূলত পূর্ব এশিয়া অঞ্চলে বেশি দেখা যায়। খেতে বেশ সুস্বাদু হওয়ায় ওই অঞ্চলে মাছটি বেশ জনপ্রিয় ও দামি। বাংলাদেশের বেলে মাছের জাতের একটি প্রজাতি এটি। তবে ওই জাতের মধ্যে এটি সবচেয়ে বড় আকৃতির হয়ে থাকে।
বিস্তারিত পড়ুন:

বিসিএস কর্মকর্তাদের বোবাকান্না

বিসিএস চাকরিপ্রার্থীদের কাছে সোনার হরিণ। বিবাহযোগ্য কন্যা আছে—এমন অনেক পরিবারের কাছে কাঙ্ক্ষিত পাত্র। আবার বিসিএস বলতে অনেক সেবাপ্রার্থী জনগণের কাছে প্রায়ই দুর্বিনীত, ‘স্যার’ সম্ভাষণের জন্য লালায়িত ও দুর্নীতিপরায়ণ কর্মকর্তা এবং কদাচিৎ একজন সুশীল সেবকের প্রতিচ্ছবি ভেসে ওঠে। কিন্তু বিসিএস কর্মকর্তাদের বোবাকান্নার একটি দিক আছে, যা কেবল ভুক্তভোগীরাই জানেন। সম্প্রতি ওএসডিনামা নামে মুক্তচিন্তা প্রকাশিত শেখ আব্দুর রশীদের একটি বইয়ে সেই বোবাকান্নাকে তুলে ধরা হয়েছে।
বিস্তারিত পড়ুন:

বাফুফে প্রসঙ্গে নাজমুল হাসান বললেন, ‘নো কমেন্ট’

বিসিবি সভাপতি নাজমুল হাসান

গত কয়েক দিন ধরেই সমালোচনার তিরে বিদ্ধ হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শুরুটা হয়েছিল টাকার অভাবে নারী ফুটবলারদের বিদেশ সফর বাতিল হওয়া নিয়ে। পরবর্তী সময়ে এ নিয়ে হতাশা প্রকাশ করেন বিসিবিপ্রধান নাজমুল হাসানও। ১৪ এপ্রিল আর্থিক অনিয়ম ও নথিপত্র জালিয়াতির দায়ে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে নিষিদ্ধ করেছে ফিফা।
আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির সভাপতির কাছে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। দুস্থদের মধ্যে খাবার বিতরণ পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অবশ্য শুরুতে মন্তব্য করতে চাননি নাজমুল হাসান। তবে বলেন, ‘নো কমেন্ট। ক্রিকেটের বাইরে কোনো বিষয়ে ইন্টারেস্ট নেই।’
বিস্তারিত পড়ুন: