শুভ সকাল। আজ ২৮ নভেম্বর, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘আমাদের নির্বাচনে কিন্তু বাহির থেকেও থাবা, হাত এসে পড়েছে। তারা থাবা বিস্তার করে রেখেছে।’ দেশের অর্থনীতি, ভবিষ্যৎসহ অনেক কিছু রক্ষা করতে হলে আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
প্রতি আসনে গড়ে নৌকার প্রার্থী হতে মনোনয়ন চেয়েছিলেন ১১ জন। নৌকা পেয়েছেন একজন। বাকি ১০ জন এখন কী করবেন, সেই আলোচনা রাজনীতির মাঠে। আর তাতে বেশ জোরেশোরে বাতাস দিচ্ছে বিকল্প প্রার্থী (ডামি) রাখার দলীয় পরামর্শ। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা আনতে দলের স্বতন্ত্র প্রার্থীদের বিদ্রোহী তকমা দেওয়া হবে না। এবার নরম সুর আওয়ামী লীগে। তাই নৌকাবঞ্চিত অনেকে লড়বেন নৌকার বিপক্ষে।
এবার একসঙ্গে অবরোধ ও হরতালের কর্মসূচি দিয়েছে বিএনপি। আগামী বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করবে দলটি। আর পরের দিন বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে দলটি।
নিজের কাজের জন্য একটি ল্যাপটপ কম্পিউটার কিনতে আইরিন আক্তারের লেগেছিল প্রায় এক বছর। সেই আইরিন এখন প্রতি মাসে আয় করেন প্রায় এক হাজার ডলার, বাংলাদেশি টাকায় প্রায় এক লাখ ২০ হাজার টাকা। আইরিন আক্তার মুক্ত পেশাজীবী বা ফ্রিল্যান্সার হিসেবে তথ্যপ্রযুক্তির কাজ করেন।
ফিলিস্তিনি শিশুসহ সব স্তরের মানুষের ওপর ইসরায়েলি নৃশংসতার দুটো দিক: একটি হলো ইসরায়েলের আগ্রাসন ও সুপরিকল্পিত গণহত্যার ধারাবাহিকতা এবং অন্যটি হলো এর অবসানে আন্তর্জাতিক সব আইন ও প্রতিষ্ঠানের অকার্যকারিতা।