সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২৮ ফেব্রুয়ারি, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

বিদ্যুতের দাম বাড়বে মার্চ থেকে, কতটা বৃদ্ধি তা জানালেন প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ
ফাইল ছবি

গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৩৪ থেকে ৭০ পয়সা বাড়তে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, মার্চ থেকেই নতুন দর কার্যকর হবে। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী।
বিস্তারিত পড়ুন...

ঢাকার কয়েকটি এলাকায় ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না

গ্যাস

গ্যাস পাইপলাইন সংস্কারে নিয়মিত কাজ করছে রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় গ্যাস সরবরাহকারী সংস্থা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এর মধ্যেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট অ্যালাইনমেন্টের মধ্যে ইউটিলিটি প্রতিস্থাপন বা অপসারণ প্রকল্পের আওতায় পাইপলাইন সরানো হবে বুধবার। এতে টানা ১৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানী ঢাকার একটি বড় এলাকায়। বিস্তারিত পড়ুন...

পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে যাচ্ছে কলেজের উচ্চশিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সরকারি কলেজগুলোকে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে বা তদারকিতে নেওয়ার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে ঢাকার বড় সাতটি সরকারি কলেজ যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে চলছে, তেমনি অন্যান্য সরকারি কলেজও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের তদারকিতে চলবে। বিস্তারিত পড়ুন...

ব্যাটারিচালিত অটোরিকশার বৈধতা দিতে বাধা কোথায়

৮ ফেব্রুয়ারি ২০২৪ সংসদে ব্যাটারিচালিত অটোরিকশা ও রিকশা চলাচল বন্ধ করাসংক্রান্ত বিষয়ে সংসদ সদস্য শামীম ওসমানের দাবির পরিপ্রেক্ষিতে সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ঘোষণা করেন, ‘এই ৪০ লাখ থ্রি-হুইলারকে আমি বলি—বাংলার টেসলা।’ ৯ ফেব্রুয়ারি প্রথম আলোর দ্বিতীয় পৃষ্ঠায় খবরটি গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে। বিস্তারিত পড়ুন...

যুক্তরাজ্যের রাজনীতিকেরা যেভাবে মুসলিমবিদ্বেষ তাতিয়ে তুলছেন

ব্রিটিশ পার্লামেন্টের স্পিকার ও লেবার নেতা কেয়ার স্টারমার গাজা ইস্যুতে ইসলামভীতি ও ঘৃণার বিস্ফোরণ ঘটিয়ে ছেড়েছেন। অবশ্য কয়েক মাস ধরেই যুক্তরাজ্যের রাজনীতিতে ইসলামবিদ্বেষী একটা ভাষ্য ক্রমেই জোরালো হয়ে উঠছিল। ভাষ্যটা ছিল এমন, উগ্রবাদী ইসলামপন্থীরা লন্ডন দখল করে নিচ্ছে। বিস্তারিত জানুন...