জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগের আবেদন করা হয়েছে।
আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১-এ এই আবেদন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এর অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
আসামি রাশেদ খান মেনন ও কামরুল ইসলাম গ্রেপ্তার হয়ে কারাগারে। তাঁদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়।
১১ মার্চ আসামিপক্ষের বক্তব্য উপস্থাপনের জন্য দিন ধার্য করা হয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর বাড্ডা ও আশপাশ এলাকায় ২৩ জনকে হত্যাসহ এ মামলায় আসামিদের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে।