শুভ সন্ধ্যা। আজ বুধবার। গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনের মাধ্যমে বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর সন্ধ্যায় ভুলের কারণে তা স্থগিতও করা হয়। এ অবস্থা নিয়ে আজ প্রথম আলোয় প্রকাশিত একাধিক প্রতিবেদন ও সাক্ষাৎকার পাঠক সমাদৃত হয়েছে। জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ ছাড়া আজ থেকে ট্রেনের টিকিট কাটা যাবে না। সে বিষয়ে আছে প্রতিবেদন। এর পাশাপাশি বাণিজ্য, আন্তর্জাতিক, বিনোদন ও ক্রীড়াজগতের নানা খবরও আছে। সন্ধ্যার অবসরে পড়ুন আজ প্রকাশিত আলোচিত পাঁচ খবর।

একই দিনে দুপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের পর সন্ধ্যায় তা স্থগিত করার পর প্রশ্ন উঠেছে, কেন এবং কাদের কারণে শিশুদের এই পরীক্ষা নিয়ে এত বড় ভুলের ঘটনা ঘটল। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ফলাফল তৈরির সঙ্গে যুক্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কারিগরি দলের ভুলের কারণে মূলত এ ঘটনা ঘটেছে। বিস্তারিত পড়ুন...
রেলের টিকিট কাটতে হলে জাতীয় পরিচয়পত্র কিংবা জন্মনিবন্ধন দিয়ে নিবন্ধন করতে হবে। এরপর তা নির্বাচন কমিশনে রক্ষিত ডেটাবেজ থেকে যাচাই করা হবে। এরপরই টিকিট কাটতে পারবেন যাত্রীরা। একজনের জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকিট কেটে অন্য কেউ ট্রেনে ভ্রমণ করতে পারবেন না। বিস্তারিত পড়ুন...
বিমা কোম্পানি তার নিজের পণ্য বিক্রি করবে, এটাই স্বাভাবিক। করছেও তা-ই। তবে ব্যাংকও বিমা পণ্য বিক্রি করবে, এমন চর্চাও প্রায় সারা বিশ্বেই চালু আছে অনেক আগে থেকেই। ব্যবস্থাটির নাম ‘ব্যাংকাস্যুরেন্স’। বিস্তারিত পড়ুন...
পাকিস্তানে সশস্ত্র পাহারায় বিতরণ করা হচ্ছে এসব আটা। অসম্ভব ভিড়ে একজনের মৃত্যু ঘটেছে বলেও খবর বের হয়েছে। এর বিপরীতে ‘টিম হর্টেন্স’, পাকিস্তান জানিয়েছে, কানাডীয় এ ব্র্যান্ড ৬১ বছরের ইতিহাসে প্রথম দিনে সবচেয়ে বেশি বিক্রির রেকর্ড গড়েছে লাহোরে। বিস্তারিত পড়ুন...
সাকিব আল হাসান ও তামিম ইকবালের সম্পর্ক নিয়ে কদিন ধরেই বাংলাদেশের ক্রিকেটে তোলপাড়। তাঁদের বন্ধুত্বে এখন চিড় ধরেছে সত্যি, কিন্তু একসময় দুজন হরিহর আত্মাই ছিলেন। এই লেখাটাও যার একটা প্রমাণ। বিস্তারিত পড়ুন...