
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকা জুড়ে বিশেষ ‘কার্ট অ্যাক্টিভেশন’ কার্যক্রম শুরু করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি।
ঈদ উৎসবের আনন্দঘন পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলতে আকর্ষণীয় জিঙ্গেলে সজ্জিত এই ফ্যান্সি কার্টগুলো ইতিমধ্যেই নগরজুড়ে সাড়া ফেলেছে।
অলিম্পিক ইন্ডাস্ট্রিজের বিস্তৃত পণ্যের সম্ভার থেকে নির্বাচিত বিভিন্ন জনপ্রিয় পণ্য নিয়ে সাজানো হয়েছে এসব বিশেষ ডিসকাউন্ট অফার। কার্টগুলোতে থাকছে বিস্কুট, কুকিজ, নুডলস, র্যামেন এবং বিশেষভাবে ঈদের অপরিহার্য খাদ্যপণ্য লাচ্ছা সেমাই, যা ঈদ আয়োজনের একটি অবিচ্ছেদ্য অংশ।
ভোক্তাদের ক্রয়ক্ষমতার কথা বিবেচনায় রেখে ৫০ থেকে ৫০০ টাকার মধ্যে বিভিন্ন বান্ডেল অফার নির্ধারণ করা হয়েছে, যাতে সব শ্রেণির ক্রেতাই সহজে এসব অফার গ্রহণ করতে পারেন।
এ ছাড়া চলমান তীব্র গরমে সাধারণ মানুষের স্বস্তির কথা বিবেচনা করে কার্টগুলোতে শীতল পানীয় হিসেবে পরিবেশন করা হচ্ছে অলিম্পিকের নতুন পাউডার ড্রিংক ‘এনার্জি সি’।
ত্যাগ, সম্প্রীতি ও আনন্দ ভাগাভাগির উৎসব পবিত্র ঈদুল আজহার চেতনাকে ধারণ করে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি তাদের পণ্য সরাসরি ভোক্তাদের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার এই উদ্যোগ গ্রহণ করেছে।
ঈদের কেনাকাটার ব্যস্ততায় থাকা পরিবার, সেমাই ও নিত্যপ্রয়োজনীয় স্ন্যাকস সংগ্রহে আগ্রহী ক্রেতা, প্রচণ্ড গরমে একটুখানি স্বস্তির খোঁজে থাকা পথচারী কিংবা প্রিয়জনের জন্য ভালোবাসার উপহার বেছে নিতে চাওয়া মানুষ—প্রত্যেকের মুখে হাসি ফোটাতে এবং তাঁদের ঈদের মুহূর্তকে আরও সহজ, সুন্দর ও হৃদয়ছোঁয়া করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।