বিশ্ব মা দিবস উপলক্ষে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডার আয়োজনে চলছে বিশেষ ক্যাম্পেইন। ক্যাম্পেইনটিতে অংশ নেওয়া বিজয়ীদের জন্য রয়েছে রাজধানীর জনপ্রিয় পাঁচ তারকা হোটেলে মায়ের সঙ্গে বিশেষ নৈশভোজ উপভোগের সুযোগ। ১ মে শুরু হওয়া ‘সেলেব্রে-ইট মাদার্স ডে’ নামের ক্যাম্পেইনটি চলবে ১০ মে পর্যন্ত।
প্রতিযোগিতায় অংশ নিতে গ্রাহকদের ফুডপ্যান্ডা অ্যাপের ‘প্যান্ডা রিওয়ার্ডস’ সেকশন থেকে ‘সেলেব্রে-ইট মাদার্স ডে’ ব্যাজ সংগ্রহ করতে হবে। এরপর ক্যাম্পেইন চলাকালীন অন্তত ১০ বার খাবার অর্ডার দিতে হবে। প্রতিটি অর্ডারের ন্যূনতম দাম হতে হবে ৪৯৯ টাকা। তবে গ্রোসারি বা পিকআপ অর্ডারের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না।
১২ মে ‘বিশ্ব মা দিবসে’ এই ক্যাম্পেইনে ৫০ জন বিজয়ীর নাম ঘোষণার পর নৈশভোজের কুপন বিতরণ শুরু হবে, যা চলবে ৩১ মে পর্যন্ত।
এ প্রসঙ্গে ফুডপ্যান্ডার হেড অব মার্কেটিং নিয়ামুল মুকিত আহমেদ বলেন, ‘আমাদের জীবনে মায়েদের অসামান্য অবদানকে সম্মান জানানোর ক্ষুদ্র প্রয়াস হিসেবে মা দিবসের এই বিশেষ ক্যাম্পেইন নিয়ে এসেছি। মায়ের সঙ্গে সুন্দর মুহূর্তের চেয়ে দামি হয়তো আর কিছুই নেই। তাই আশা করছি, এই ক্যাম্পেইনের মধ্য দিয়ে আমাদের সম্মানিত গ্রাহকেরা তাঁদের মায়েদের সঙ্গে স্মরণীয় স্মৃতি তৈরির সুযোগ পাবেন।’
আগ্রহী ব্যক্তিরা ফুডপ্যান্ডা অ্যাপের ‘প্যান্ডা রিওয়ার্ডস’ সেকশনে ক্যাম্পেইনের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পারবেন।
প্রসঙ্গত, প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্ব মা দিবস পালন করা হয়।