শুভ সন্ধ্যা। আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। গতকাল জাতীয় সংসদে ২০২৩–২৪ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেট নিয়ে গতকাল নানা প্রতিবেদন ছিল, আজও আছে। আর এসব প্রতিবেদনে পাঠকের ব্যাপক আগ্রহ লক্ষ করা গেছে। আজ রাজনীতি নিয়েও একাধিক প্রতিবেদন আছে। এর মধ্যে জাতীয় পার্টির রওশন এরশাদ–জিএম কাদেরের বিভক্তি-সংক্রান্ত প্রতিবেদনটি যথেষ্ট পঠিত হয়েছে। এসবের পাশাপাশি আছে আবহাওয়া, আন্তর্জাতিক, ক্রীড়া ও বিনোদনের নানা খবর। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

অর্থমন্ত্রী বলেন, তিনি দেখতে পাচ্ছেন, নিকট ভবিষ্যতে দেশের জন্য খুবই ভালো অবস্থান সৃষ্টি হচ্ছে। ডলার-সংকটও কেটে যাবে। কারণ, রপ্তানি আয়ে ও প্রবাসী আয় ইতিবাচক দিকে যাচ্ছে। বিস্তারিত পড়ুন...
সংসদে বিরোধী দলের চিফ হুইপ পদে দলের সাবেক মহাসচিব মসিউর রহমানকে রাখা ও সরানো নিয়ে পাল্টাপাল্টি চলছে জাতীয় পার্টিতে (জাপা)। বিস্তারিত পড়ুন...
ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার। তবে পড়ে গিয়েও আঘাত পাননি বাইডেন। তাৎক্ষণিক পরিস্থিতি সামলে নিয়েছেন তিনি। বিস্তারিত পড়ুন...
ক্লাবের সূত্র সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছে, পিএসজিতে আগামীকালের ম্যাচটিই মেসির শেষ নয়, এটি হবে তাঁর মৌসুমের শেষ ম্যাচ। বিস্তারিত পড়ুন...
‘ওয়ার’ থেকে ‘পাঠান’—পরপর দুই সুপারহিট সিনেমার পর সিদ্ধার্থ আনন্দ এখন চাহিদার তুঙ্গে। হিন্দি সিনেমার প্রযোজকদের অ্যাকশন সিনেমার কথা মাথায় এলেই ‘পাঠান’ নির্মাতার কথা মনে পড়ে। বিস্তারিত পড়ুন...