শুভ সকাল। আজ মঙ্গলবার। গতকাল সোমবার হয়তো অনেক সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের নানা খবর ও বিশ্লেষণ। এর মধ্যে গতকালের সবচেয়ে আলোচিত খবর ছিল দ্বৈত নাগরিকত্ব: আরও ৪৪ দেশের নাগরিকত্ব নিতে পারবেন বাংলাদেশিরা। এ ছাড়া আন্তর্জাতিক ঘটনার মধ্যে আলোচিত খবর ছিল ইউরোপে আশ্রয় আবেদনে বাংলাদেশিদের নতুন রেকর্ড। এ ছাড়া অপরাধ বিনোদন, বাণিজ্য ও খেলার জগতের নানা খবর।
তাই দিনের শুরুতেই পড়ুন আলোচিত পাঁচটি খবর, যা হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে।

বাংলাদেশিদের জন্য দ্বৈত নাগরিকত্বের সুযোগ আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আরও ৪৪ দেশের নাগরিক হওয়ার পাশাপাশি বাংলাদেশের নাগরিকত্বও অব্যাহত রাখা যাবে। বর্তমানে আমেরিকা ও ইউরোপের ৫৭টি দেশের নাগরিক হলে দ্বৈত নাগরিকত্বের সুযোগ পান বাংলাদেশিরা।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ–সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
বিস্তারিত পড়ুন:
বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১০ লাখ অভিবাসী গত বছর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোয় আশ্রয় আবেদন করেছেন, যা ২০১৬ সালের পর সর্বোচ্চ। ২০০৮ সাল থেকে পাওয়া হিসাবে সর্বোচ্চ আশ্রয় আবেদনের রেকর্ড গড়েছেন বাংলাদেশিরাও। এই সময়ে প্রায় ৩৪ হাজার বাংলাদেশি ইউরোপে আশ্রয়ের আবেদন করেছেন।
২০২২ সালে ইইউ প্লাস (ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশ, নরওয়ে ও সুইজারল্যান্ড) দেশগুলোতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ৯ লাখ ৬৬ হাজার অভিবাসী আশ্রয়ের আবেদন করেছেন। এই সংখ্যা গত বছরের চেয়ে ৫০ শতাংশ বেশি এবং ৬ বছরের মধ্যে সর্বোচ্চ। ইউরোপীয় ইউনিয়নের আশ্রয় আবেদন-সংক্রান্ত সংস্থা ইইউএএ গত বুধবার এই পরিসংখ্যান প্রকাশ করেছে।
বিস্তারিত পড়ুন:
সাত দিন আগে ঢাকার ডেমরার বামৈল বালুর মাঠসংলগ্ন একটি নির্মাণাধীন ১০ তলা ভবনের পাশ থেকে ব্যবসায়ী ফিরোজ আলমের (৩৮) লাশ উদ্ধার করেছিল পুলিশ।
পরিবারের পক্ষ থেকে বলা হয়, ঋণের টাকা পরিশোধ করতে না পেরে নির্মাণাধীন ভবন থেকে লাফ দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। ফিরোজ আত্মহত্যা করেছেন, এমনটা ধরেই চলছিল পুলিশের তদন্ত।
তবে নির্মাণাধীন ভবন পরিদর্শনের পর তদন্তসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সন্দেহ হয়, ফিরোজকে কেউ ধাক্কা দিয়ে ভবন থেকে ফেলে দেন। ঘটনার এক সপ্তাহ পর নির্মাণাধীন ভবনের ঠিকাদার সেলিম হাওলাদারকে (৫৪) আটক করে জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে আসে...
বিস্তারিত পড়ুন:
দীর্ঘ চার বছর পর পর্দায় ফিরেই বক্স অফিসে ঝড় তুলেছেন শাহরুখ খান। তাঁর প্রথম সিনেমা হিসেবে হাজার কোটির ক্লাবে প্রবেশ করেছে ‘পাঠান’। সিনেমার সাফল্যে প্রশংসায় ভাসছেন ‘কিং খান’। এবার তাঁকে প্রশংসায় ভাসালেন বলিউডের বিখ্যাত পরিচালক রাজকুমার হিরানি। এই পরিচালকের পরবর্তী সিনেমায় অভিনয় করছেন শাহরুখ।
প্রথমবারের মতো রাজকুমার হিরানির সঙ্গে কাজ করতে চলেছেন শাহরুখ। তাঁর ‘ডানকি’ সিনেমার প্রধান চরিত্রে দেখা যাবে শাহরুখকে। রাজকুমার হিরানি সব সময় তাঁর সিনেমার গল্প লুকিয়ে রাখতে পছন্দ করেন। তাই এই সিনেমার গল্পও প্রকাশ করেননি। সিনেমাটি নিয়ে সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন রাজকুমার হিরানি। সেখানে শাহরুখের সঙ্গে তাঁর প্রথম কাজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি প্রশংসা করেন অভিনেতার।
বিস্তারিত পড়ুন:
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সংবাদ সম্মেলন। তবে সেই সংবাদ সম্মেলনের বেশির ভাগ সময়ই তামিমকে কথা বলতে হলো সিরিজের বাইরে বিভিন্ন বিষয় নিয়ে। এর মধ্যে সতীর্থ সাকিব আল হাসানের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে যেমন প্রশ্ন হয়েছে, প্রশ্ন হয়েছে দলের মধ্যে দ্বন্দ্ব, বড় সিরিজে চোটের কারণে তাঁর বাইরে থাকা নিয়েও।
দেশের হয়ে তামিম সর্বশেষ খেলেছেন ২০২২ সালের আগস্টে, বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরে। এরপর বাংলাদেশ দল ব্যস্ত ছিল টি-টোয়েন্টি ক্রিকেটে, যে সংস্করণ থেকে তামিম অবসর নিয়েছেন।
বিস্তারিত পড়ুন: