শুভ সন্ধ্যা। আজ বৃহস্পতিবার। সপ্তাহের শেষ কর্মদিবস। আজ ছিল মন্ত্রিসভার বৈঠক। সেই বৈঠকে ‘গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)’ সংশোধনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। সেই গুরুত্বপূর্ণ খবরটিতে আজ পাঠকের আগ্রহ লক্ষ করা গেছে। ফাঁদে ফেলে বিয়ে করে এক নারীকে যৌনপল্লিতে বিক্রি করে দেওয়ার ঘটনার ওপর প্রতিবেদনটিতে ব্যাপক পাঠকের সাড়া মিলেছে। আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আজ একাধিক প্রতিবেদন ও বিশ্লেষণ প্রকাশিত হয়েছে। এ ছাড়া আজ বাণিজ্য, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

পেশিশক্তি বন্ধ করার জন্য বা অন্য যেকোনো কারণে নির্বাচন চলাকালে যেকোনো মুহূর্তে এক বা একাধিক কেন্দ্রের নির্বাচন স্থগিত বা বাতিল করতে পারবে নির্বাচন কমিশন। বিস্তারিত পড়ুন...
বাসের মধ্যে চেতনানাশক খাইয়ে অজ্ঞান করা হয়। তাঁর যখন জ্ঞান ফেরে, দেখতে পান তিনি অন্ধকার একটি ঘরে বন্দী। আড়াই মাস পর কৌশলে যৌনপল্লি থেকে পালিয়ে আসতে সক্ষম হন ওই নারী। বিস্তারিত পড়ুন...
শীতলতা ভেঙে জার্মানি এখন মোট পাঁচ বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। এর ফলাফল যুদ্ধক্ষেত্রে ফলতে হয়তো কয়েক মাস সময় লেগে যাবে, কিন্তু ভূকৌশলনীতির বিবেচনায় এর তাৎক্ষণিক প্রভাব রয়েছে। বিস্তারিত পড়ুন...
তবে লস অ্যাঞ্জেলসের গ্রিফিথ অবজারভেটরিতে আয়োজিত অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ২০২৬ বিশ্বকাপের লোগো। ইনফান্তিনো ও ব্রাজিলের হয়ে দুবার বিশ্বকাপজয়ী কিংবদন্তি রোনালদো এ লোগো উন্মোচন করেন। বিস্তারিত পড়ুন...
আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে আংটি বদল করেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। এর আগে বাগ্দানের কয়েকটি ছবি দিয়ে অনুরাগীদের সুখবর দিয়েছিলেন পরিণীতি, আজ বৃহস্পতিবার আরও কয়েকটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। বিস্তারিত পড়ুন...