সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৭ অক্টোবর, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

জন্মসনদে কারও নাম ‘লক্জ্ক্’, কারও ‘ক্‌জ্‌ক্‌ল্‌জ্‌’, কারও ‘দতককা’, ভোগান্তি নাগরিকের

সূত্র: রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন
সূত্র: রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন

কানিজ ফাতেমার ১১ বছর বয়সী ছেলে রাজধানীর একটি স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ে, এবার বৃত্তি পরীক্ষা দেবে। পরীক্ষার প্রস্তুতি হিসেবে গত মাসে স্কুল থেকে বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই জন্মনিবন্ধন সনদ চাওয়া হয়। তিনি ২০১৫ সালে ছেলের জন্মসনদ নিয়েছিলেন শুধু ইংরেজিতে। ফলে দুই ভাষাতেই সনদ পেতে জন্ম ও মৃত্যুনিবন্ধনের ওয়েবসাইটে গিয়ে দেখেন, অদ্ভুত শব্দে বাংলা নাম লেখা-‘ক্‌জ্‌ক্‌ল্‌জ্‌’। তাঁর স্বামীর নাম লেখা ‘লক্‌জ্‌ক্‌’। বিস্তারিত পড়ুন...

টেসলা-মার্সিডিজ গাড়ির চেয়েও মাল্টায় শুল্ক-কর বেশি

দোকানে বিক্রির জন্য রাখা মাল্টা। সম্প্রতি চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারে

বাংলাদেশে এখন পর্যন্ত ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি টেসলা আমদানি হয়েছে সাতটি। বছরভেদে এসব গাড়িতে শুল্ক-কর দিতে হয়েছে ৮৯ থেকে ৯২ শতাংশ। চলতি অর্থবছরে ৫০ হাজার ডলার মূল্যের টেসলা আমদানি করলে সর্বোচ্চ শুল্ক-করভার হবে ৮০ শতাংশ। আর ২৫ হাজার ডলারের বিওয়াইডি বা একই শ্রেণির বৈদ্যুতিক গাড়িতে তা ৬৪ শতাংশ। বিস্তারিত পড়ুন...

পুরান ঢাকার সরকারি এই ভবনের ছাদে পাখিদের জন্য ‘আকাশনীড়’

ছাদবাগানে এসেছে কিছু পাখি

জেলা প্রশাসকের কার্যালয় ভবনের ছাদের আয়তন প্রায় ১১ হাজার বর্গফুট। ছাদটি এত দিন ফাঁকাই ছিল। তবে এখন সেখানে ফল-ফুলের গাছ, পাখিদের তৃষ্ণা মেটানোর ব্যবস্থা, গা-ভেজানোর জন্য ছোট জলাধারসহ নানা আয়োজন রাখা হয়েছে। বিস্তারিত পড়ুন...

বিদায়ের মাঠ মনুমেন্তালই সবচেয়ে বেশি ভালোবেসেছে মেসিকে

আর কোনো স্টেডিয়াম লিওনেল মেসিকে এতটা ভালোবাসেনি। সেই মনুমেন্তালেই আকাশি-সাদায় শেষবারের মতো দেখা দেবেন মেসি। কী এক ভালোবাসার বন্ধনে মনুমেন্তাল তাঁর সোনার ছেলেকে বেঁধেছে, তার আসলে ব্যাখ্যা হয় না। যেমনটা হয় না মেসিকে বল পায়ে দেখলেই বুকের ভেতর বয়ে চলা ঝড়ের ব্যাখ্যা। বিস্তারিত পড়ুন...

জ্ঞানেশেই কি গণেশ ওলটাবে মোদির?

যদি জ্ঞানেশ কুমারকে সরে যেতে হয়, তাহলে তাতে সবচেয়ে ক্ষতি হবে নরেন্দ্র মোদির বিজেপি সরকার।

বর্তমান ইসিআই ভোটার তালিকা সংশোধন করার নামে ভারতের ১৩ কোটির বেশি নাগরিকের নাম ভোটার তালিকা থেকে সরাসরি ‘ডিলিট’ করে দিয়েছে। ভেবে দেখুন ১৩ কোটি! পৃথিবীর বহু দেশের মোট জনসংখ্যাও এত না। বিস্তারিত পড়ুন...