সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ রোববার। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূল পেরিয়ে গেছে। কয়েক দিন ধরেই মোখা নিয়ে পাঠকের আগ্রহ ছিল ব্যাপক। আজও ছিল। এ জন্য ঘূর্ণিঝড় পরিস্থিতি নিয়ে আজ একাধিক প্রতিবেদন প্রথম আলোয় প্রকাশিত হয়েছে। আর সেগুলোতে পাঠকের সাড়া মিলেছে যথেষ্ট। ভারতের কর্ণাটক রাজ্যে গতকাল বিধানসভার নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। দেশটির রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এ নির্বাচন ঘিরে আজও একাধিক প্রতিবেদন আছে। এ ছাড়া বাণিজ্য, ক্রীড়া ও বিনোদন বিভাগের নানা সংবাদ তো আছেই। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

সেন্ট মার্টিনে ঘূর্ণিঝড়ের তাণ্ডব, আহত ১১, তিন শতাধিক ঘর বিধ্বস্ত

টেকনাফের শাহপরীর দ্বীপে বইছে ঝোড়ো হাওয়া। আজ বেলা তিনটার দিকে তোলা ছবি
সাজিদ হোসেন  

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান আজ বিকেলে প্রথম আলোকে বলেন, আজ সকাল থেকে দ্বীপের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক ছিল। বেলা দেড়টার পর থেকে অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করতে শুরু করে। বিস্তারিত পড়ুন...

জাহাঙ্গীরকে আওয়ামী লীগ থেকে ‘চিরতরে’ বহিষ্কারের সুপারিশ

জাহাঙ্গীর আলম

বৈঠক সূত্রে জানা যায়, আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর বৈঠকে আসন্ন পাঁচ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কথা বলেন নেতারা। বিশেষ করে, গাজীপুর সিটি করপোরেশনের বিষয়ে কথা বলেন তাঁরা। সেখানে গাজীপুরের বরখাস্ত হওয়া মেয়র জাহাঙ্গীর আলমের বিষয়টি সামনে আসে। বিস্তারিত পড়ুন...

রাশিয়ার যে চিঠি আমলে নিলে ইউক্রেনে যুদ্ধই বাধত না

একটি ধারণা হলো, ইউরোপের কয়েকটি দেশ ও যুক্তরাষ্ট্র মিলে ভবিষ্যতে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করবে।

যাহোক, কিসিঞ্জারের এ ভবিষ্যদ্বাণীতে একটি বিষয় অনুপস্থিত রয়েছে। সেটা চীনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত বিষয় নয়। রাশিয়া ইউক্রেনের সঙ্গে নিছক একটি চুক্তির চেয়ে বেশি কিছু চায়। ইউক্রেনকে নিরস্ত্রীকরণ এবং দেশটি যাতে ন্যাটোর সদস্য না হয়, অন্তত এ চাওয়া রয়েছে রাশিয়ার। বিস্তারিত পড়ুন...

এশিয়া কাপ ইউরোপে আয়োজনের প্রস্তাব নাজাম শেঠির

রোহিত শর্মা ও বাবর আজম

ভারত যতবারই এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানিয়ে আসছে, পাকিস্তানও পাল্টা হুমকি দিচ্ছে বিশ্বকাপ নিয়ে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের কথা, ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না গেলে তারাও বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। বিস্তারিত পড়ুন...

‘সন্তানের দিকে তাকিয়ে মনে হয়, যেন স্বর্গে আছি’

সন্তানদের সঙ্গে (বাম থেকে) চিত্রনায়িকা মা অপু বিশ্বাস, পরীমনি, মাসুমা রহমান নাবিলা ও শবনম বুবলী

ঢালিউডের বেশ কয়েকজন জনপ্রিয় নায়িকা এখন সন্তানের মা। অপু বিশ্বাস মা হয়েছেন সাত বছর আগে, আবার গত মাসের প্রথম সপ্তাহে মা হয়েছেন মাহিয়া মাহি। বিস্তারিত পড়ুন...