
উচ্চশিক্ষা কার্যক্রমের আওতায় বিভিন্ন বিষয়ে বিদ্যমান সমঝোতা স্মারক নবায়ন করেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) এবং থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি)। ১ মার্চ এআইটি ক্যাম্পাসে দুই পক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে সমঝোতা স্মারক নবায়ন করা হয়।
কারমেন জেড লামাগনা এআইইউবির প্রতিনিধিদলের এবং এআইটির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট কাজুও ইয়ামামোটো। তাঁরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের একাডেমিক ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়াও সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিদ্যমান সমঝোতার অধীনে নিজ নিজ প্রতিষ্ঠানের মধ্যে উচ্চশিক্ষার ভবিষ্যৎ নিয়ে দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয়। উল্লেখ্য, এআইইউবি ও এআইটি ২০০৮ সাল থেকে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষার উন্নয়নে কাজ করছে।