টাঙ্গাইলের সদর উপজেলার বাসিন্দা নাসরিন বেলি (৫৭) খাদ্যনালির ক্যানসারে ভুগছেন। এক মেয়ে, এক ছেলে ও স্বামীকে নিয়ে তাঁর সংসার।
নাসরিন বেলির মেয়ে ইসরাত আহমেদ অদিতি জানান, তাঁর বাবা একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে কয়েক বছর আগে অবসরে যান। মা গৃহিণী। আট মাস ধরে মায়ের চিকিৎসা করাতে গিয়ে তাঁদের সব সঞ্চয় শেষ হয়ে গেছে। সহায়-সম্পদ বলতে ভিটেমাটি ছাড়া উল্লেখ করার মতো তেমন কিছু নেই। মায়ের চিকিৎসা করাতে গিয়ে তাঁরা হিমশিম খাচ্ছেন।
নাসরিনের চিকিৎসার অংশ হিসেবে আরও সাত থেকে আটটি কেমোথেরাপি প্রয়োজন রয়েছে বলে চিকিৎসকেরা জানান। এরপর তাঁর রেডিওথেরাপি ও অস্ত্রোপচারেরও প্রয়োজন হতে পারে। বর্তমানে তিনি রাজধানীর উত্তরায় আহ্ছানিয়া মিশন ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন।
মায়ের চিকিৎসা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছেন ইসরাত।
নাসরিন বেলিকে সাহায্য পাঠানোর ঠিকানা—হিসাবের নাম: ইসরাত আহমেদ অদিতি, হিসাব নম্বর ০৪৭০১০১১৭৫৬৩৭, টাঙ্গাইল প্রধান শাখা, পূবালী ব্যাংক। সাহায্য পাঠানো যাবে নগদ ও বিকাশেও—০১৮৩৬৩২৯৩২১।