‘ডিজাইন ডায়ালগ উইথ ফাবিও নোভেম্ব্রে’ শীর্ষক বিশেষ আয়োজনে দেশের স্থপতি, ইন্টেরিয়র ডিজাইনার, ডেভেলপার এবং সৃজনশীল অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব অংশ নেন
‘ডিজাইন ডায়ালগ উইথ ফাবিও নোভেম্ব্রে’ শীর্ষক বিশেষ আয়োজনে দেশের স্থপতি, ইন্টেরিয়র ডিজাইনার, ডেভেলপার এবং সৃজনশীল অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব অংশ নেন

ইতালিয়ান ডিজাইনের নান্দনিকতা তুলে ধরতে শান্তা লাইফস্টাইলের আয়োজন

ইতালিয়ান ডিজাইনের নান্দনিকতা, দর্শন ও সমকালীন প্রাসঙ্গিকতা তুলে ধরতে অনুষ্ঠিত হলো ‘ডিজাইন ডায়ালগ উইথ ফাবিও নোভেম্ব্রে’ শীর্ষক বিশেষ আয়োজন।

ঢাকার তেজগাঁওয়ে শান্তা ফোরাম রুফটপ ক্যাফেতে গত বুধবার শান্তা লাইফস্টাইল আয়োজিত অনুষ্ঠানে দেশের স্থপতি, ইন্টেরিয়র ডিজাইনার, ডেভেলপার এবং সৃজনশীল অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব অংশ নেন।

এটি ছিল একটি উন্মুক্ত সংলাপভিত্তিক প্ল্যাটফর্ম, যেখানে ডিজাইনকে কেন্দ্র করে ভাবনা, অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গির আদান-প্রদান ঘটে। আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা সক্রিয়ভাবে যুক্ত হয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন ইতালিয়ান স্থপতি ও ডিজাইনার ফাবিও নোভেম্ব্রে। তিনি তাঁর কাজের দর্শন, ডিজাইনকে গল্প বলার মাধ্যম হিসেবে ব্যবহারের দৃষ্টিভঙ্গি এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রজেক্টের অভিজ্ঞতা তুলে ধরেন। এ সময় তিনি বলেন, এ দেশের মানুষের আন্তরিকতা, সংস্কৃতির বৈচিত্র্য ও উষ্ণ আতিথেয়তা তাঁকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো এবং ট্রেড পলিসি অ্যান্ড ইকোনমিকস অ্যাটাশে ডোনাটেলা দি ভার্জিলিও।

আন্তর্জাতিক মানের ডিজাইন চিন্তা ও অভিজ্ঞতা দেশের দর্শকদের সামনে তুলে ধরার লক্ষ্যে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান আয়োজকেরা।