যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর এনসিপি নেতা আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর এনসিপি নেতা আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়।

ডিম ছোড়া: বাংলাদেশে শাস্তি কী

অধ্যাপক ইউনূসের সফরসঙ্গী আখতার হোসেনকে নিউইয়র্কে ডিম নিক্ষেপের ঘটনায় ক্ষোভ জানিয়েছে এনসিপি। দলটির নেতারা প্রশ্ন তুলেছেন, প্রতিবাদের ভাষা কি ডিম ছোড়া হতে পারে? আইনজীবীরা বলছেন, যুক্তরাষ্ট্রে ডিম মারা ফেডারেল ফৌজদারি আইনে অপরাধ। এক্ষেত্রে জেলও হতে পারে। তবে বাংলাদেশে মানহানির মামলা করার সুযোগ রয়েছে। এর আগে লন্ডনে তথ্য উপদেষ্টার গাড়িতে ডিম মারা হয়েছিল।