বাংলাদেশ-মিয়াজাকি আইসিটি ইঞ্জিনিয়ার্স এডুকেশনাল ট্রেনিং (বি-মিট) প্রোগ্রামের দ্বিতীয় ব্যাচের সমাপনী অনুষ্ঠিত হয়
বাংলাদেশ-মিয়াজাকি আইসিটি ইঞ্জিনিয়ার্স এডুকেশনাল ট্রেনিং (বি-মিট) প্রোগ্রামের দ্বিতীয় ব্যাচের সমাপনী অনুষ্ঠিত হয়

বি-মিট প্রোগ্রামের দ্বিতীয় ব্যাচের সমাপনী অনুষ্ঠিত

বাংলাদেশ-মিয়াজাকি আইসিটি ইঞ্জিনিয়ার্স এডুকেশনাল ট্রেনিং (বি-মিট) প্রোগ্রামের দ্বিতীয় ব্যাচের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার রাজধানীর বি-জেট সেন্টারে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট সেন্টার (সিপিসি) ও ইউনিভার্সিটি অব মিয়াজাকির (ইউওএম) যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ ও জাপানে সফল ক্যারিয়ার গড়তে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রস্তুত করাই এই কর্মসূচির লক্ষ্য।

অনুষ্ঠানে বি-মিট দ্বিতীয় ব্যাচের ১৭ জন প্রশিক্ষণার্থীকে সনদপত্র দেওয়া হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিপিসির পরিচালক ও বি-জেট সেন্টারের উদ্যোক্তা মোহাম্মদ খসরু মিয়া। তিনি প্রোগ্রামের সফল সমাপ্তির জন্য প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানান। এ ছাড়া বি-মিট প্রোগ্রামের সাব-প্রজেক্ট ম্যানেজার ইয়াসুনোরি ইয়ানো বি-মিট উদ্যোগের উল্লেখযোগ্য অর্জনগুলো তুলে ধরেন।