চট্টগ্রামের আনোয়ারায় সাদ মুছা শিল্পপার্কে সম্প্রতি মেসার্স মাহমুদ সাজিদ কটন মিলস লিমিটেড নামে একটি প্রকল্প উদ্বোধন করা হয়েছে।প্রকল্পটির উদ্বোধন করেন এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিন। এ উপলক্ষে সাদ মুছা গ্রুপের চেয়ারম্যান আবু মুছার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহসিন, পরিচালক মাইনুদ্দীন আহমেদ, প্রকল্প পরিচালক মোহাম্মদ হাসান ও মহাব্যবস্থাপক মোহাম্মদ ছৈয়দ নূর এবং এনসিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার দাশ, এসইভিপি খান জাহান খান, ইভিপি মোখতার আহমেদ, এসভিপি জয়নাল আবেদীন, সুবোধ চন্দ্র সাহা প্রমুখ।