বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে (বিআইবিএম) সম্প্রতি আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ে আট দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ৪৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তা অংশ নেন।ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বৈদেশিক মুদ্রা বিনিময় বিভাগ ও শাখাগুলোয় কর্মরত কর্মকর্তাদের দক্ষতা বাড়ানোর উদ্দেশ্যে বিআইবিএম কোর্সটির আয়োজন করে। এতে আন্তর্জাতিক বাণিজ্যে বৈদেশিক মুদ্রা পরিশোধব্যবস্থা ও অর্থায়নের বিভিন্ন কৌশল, আইন, নীতিমালা ও পদ্ধতিসমূহ আলোচনা করা হয়।কোর্সটির সমাপনী অনুষ্ঠানে বিআইবিএমের প্রশিক্ষণ পরিচালক শাহ্ মো. আহসান হাবীব ‘প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ’ বিতরণ করেন। বিআইবিএমের অনুষদ সদস্য শাহ আলম ও সহকারী অধ্যাপক মাহমুদ-উর-রহমান কোর্সের সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।