অভিন্ন মুদ্রা ইউরো ব্যবহারকারী ১৬টি দেশ নিয়ে গঠিত ইউরো অঞ্চলে মূল্যস্ফীতির হার জুলাইতে ২০ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হয়েছে।এ বছর জুলাই মাসে ইউরো অঞ্চলে মূল্যস্ফীতির হার ১ দশমিক ৭০ শতাংশে উন্নীত হয়েছে, যা জুন মাসে ছিল ১ দশমিক ৪০ শতাংশ।২০০৮ সালের নভেম্বর মাসের পর এটাই ইউরো অঞ্চলে মূল্যস্ফীতির সর্বোচ্চ হার।পরিবহনের জন্য জ্বালানি খরচ বেড়ে যাওয়া এবং মাদক ও তামাকের মূল্য বৃদ্ধি মূল্যস্ফীতিকে ঊর্ধ্বমুখী করেছে। তবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭টি দেশের সমন্বিত মূল্যস্ফীতির হার জুলাই মাসে দাঁড়িয়েছে ২ দশমিক ১০ শতাংশ, যা জুন মাসে ছিল ১ দশমিক ৯০ শতাংশ।ফিনল্যান্ড, গ্রিস, স্পেন, পর্তুগাল ও রোমানিয়া তাদের মূল্য সংযোজন করের (ভ্যাট) হার বাড়ানোয় তাও মূল্যস্ফীতিতে প্রভাব ফেলেছে। সূত্র: বিবিসি।