ইন্দিরা গান্ধী স্বর্ণস্মারক পেয়েছেন আতিউর রহমান

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান মানবিক উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে তাৎপর্যপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ভারতের কলকাতাভিত্তিক এশিয়াটিক সোসাইটির ‘ইন্দিরা গান্ধী স্বর্ণস্মারক-২০১১’ পুরস্কারে ভূষিত হয়েছেন। আগামী ৭ মে কলকাতায় আতিউর রহমানকে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার দেওয়া হবে। ১৯৮৫ সালে প্রবর্তিত এই স্বর্ণস্মারক পুরস্কারটি যাঁরা পেয়েছেন, তাঁদের মধ্যে আছেন মাদার তেরেসা, নেলসন ম্যান্ডেলা, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (২০০৯)। বিজ্ঞপ্তি।