ইবিএল গ্রাহকদের বিশেষ সুবিধা দেবে ওয়েস্টিন হোটেল

ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) পাঁচতারা হোটেল ওয়েস্টিন ঢাকার সঙ্গে সম্প্রতি একটি কৌশলগত অংশীদারি চুক্তি করেছে।এ চুক্তির ফলে ইবিএল প্লাটিনাম কার্ডধারী ও প্রায়োরিটি ব্যাংকিংয়ের গ্রাহকেরা ওয়েস্টিন হোটেলের সেবাগ্রহণকালে বিশেষ সুবিধা পাবেন। ইবিএলের উপব্যবস্থাপনা পরিচালক মামুন মাহমুদ শাহ ও ওয়েস্টিন ঢাকার মহাব্যবস্থাপক আতিক রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন: ইবিএলের প্রায়োরিটি ব্যাংকিং প্রধান সাইদুল আমিন ও বিপণন ব্যবস্থাপক ইরফান ইসলাম এবং ওয়েস্টিন ঢাকার অর্থ নিয়ন্ত্রক কিন মং টাই, সহকারী পরিচালক (বিক্রয় ও বিপণন) মোস্তফা নূর-ই-সাফা। বিজ্ঞপ্তি।