দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) লিমিটেড, বাংলাদেশের উত্তরা শাখাটি সম্প্রতি স্থানান্তর করা হয়েছে। শাখাটি স্থানান্তর করা হয় উত্তরার ৪ নম্বর সেক্টরের ১/এ রোডের আটলান্টা ট্রেড সেন্টারে। শাখাটির স্থানান্তর কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এইচএসবিসি বাংলাদেশের চিফ রিস্ক অফিসার জনসন কে এস চ্যাং ও পার্সোনাল ফিন্যান্সিয়াল সার্ভিসেসের উপপ্রধান লায়লা এফ রহিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।