মুঠোফোন অপারেটর এয়ারটেল বাংলাদেশ একটি জায়গা থেকে তাদের সব রকমের ভ্যালু অ্যাডেড সেবা (ভিএএস) গ্রাহককে দিতে ৫৬৭৮৯ নম্বরের একটি শর্টকোড চালু করেছে। যেকোনো এয়ারটেল নম্বর থেকে টোল-ফ্রি শর্টকোড ৫৬৭৮৯ ডায়াল করতে ও সরাসরি এসআইভিআর প্ল্যাটফর্ম থেকে গ্রাহকেরা তাঁদের পছন্দের ভিএএস সেবা কিনতে পারবেন। গ্রাহকেরা এখানে অন্যান্য ভিএএস সেবা ও পণ্য সম্পর্কে তথ্য পাবেন। প্রাথমিকভাবে ছয়টি ভিএএস এই প্ল্যাটফর্মে রাখা হয়েছে। এগুলো হলো কমেডি অ্যালার্টস, গেম পিন্ড, স্পোর্টস পিন্ড, ওয়ার্ড অব দ্য ডে, লাভ আইল্যান্ড ও লাভ টিপস।
বিজ্ঞপ্তি