কমলগঞ্জ উপজেলার বাঙালি মহিলা তাঁতিদের জন্য ঋণসুবিধাসহ বিভিন্ন দাবিতে গতকাল বৃহস্পতিবার এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।উপজেলার নইনারপারে অনুষ্ঠিত এ সমাবেশে আলীনগর, আদমপুর ও ইসলামপুর ইউনিয়নের তিন শতাধিক বাঙালি মহিলা তাঁতি যোগ দেন।বাঙালি মহিলা তাঁতি আপ্তাবুন বেগমের সভাপতিত্বে সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক-গবেষক আহমদ সিরাজ, সমাজসেবক আবদুর রহিম মাস্টার, রাজনীতিবিদ আবদুর রশীদ, সাংবাদিক সাব্বির আহমদ, জুয়েল প্রমুখ।সমাবেশে দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে সুন্দরী বেগমকে আহ্বায়ক করে ৩১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।