সম্প্রতি যমুনা রিসোর্টে ‘কুলাইন ডিলারস রিট্রিট’ সম্মেলন ২০১১ অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করেন কুলাইনের একমাত্র সোল ডিস্ট্রিবিউটর আবরণী ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক কাজী মাকসুদুল মোমিন।সম্মেলনে কোম্পানি এবং পণ্য-সম্পর্কিত তথ্য উপস্থাপন করেন সৌদি আরবের আল-জামিল এয়ারকন্ডিশনারের বিপণন ব্যবস্থাপক খালেদ হাচুচি এবং বিক্রয় ব্যবস্থাপক আহমেদ ফাতিহ মোহাম্মদ আকিল। প্রধান বক্তা ছিলেন আবরণী ইন্টারন্যাশনালের ব্যবসা উন্নয়ন ব্যবস্থাপক সাইফুল ইসলাম। বিজ্ঞপ্তি।