নরসিংদীতে আইডিএলসি ফিন্যান্স লিমিটেডের ১২তম শাখা চালু

নরসিংদী বাজারের হোসেন টাওয়ারে সম্প্রতি আইডিএলসি ফিন্যান্স লিমিটেডের ১২তম শাখা খোলা হয়েছে।আইডিএলসি ফিন্যান্সের এই শাখা গ্রাহকদের এসএমই ও মেয়াদি ঋণ, লিজ ফিন্যান্স, গৃহ ও গাড়িঋণ, পারসোনাল লোনসহ অন্যান্য ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক অর্থনৈতিক সেবাগুলো দেবে।কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেইন আনুষ্ঠানিকভাবে এই শাখার উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে কোম্পানির এসএমই শাখার প্রধান জাহিদ ইবনে হাই ও পারসোনাল ফিন্যান্স বিভাগের প্রধান শেখ কামরুজ্জামানসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।