ফরিদপুর শহরের নিলটুলী এলাকায় সম্প্রতি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৬২তম শাখা উদ্বোধন করা হয়েছে। শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ এ এম জাকারিয়া। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের সাধারণ সেবা বিভাগের প্রধান কাজী আমানুল্লাহ, বিপণন বিভাগের প্রধান আজম খান, শাখাটির ব্যবস্থাপক আবদুল মান্নান প্রমুখ।অনুষ্ঠানে এ এ এম জাকারিয়া বলেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ফরিদপুর শাখায় সর্বোচ্চ আধুনিক সুযোগ-সুবিধা প্রদান করা হবে। ফরিদপুরে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীর সংখা বেশি হওয়ায় এই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হবে।