শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড গ্রাহকদের সুবিধার্থে বগুড়া শহরের বড়গোলায় একটি এটিএম বুথ খুলেছে।ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবদুল জব্বার চৌধুরী গত বৃহস্পতিবার এটিএম বুথটির উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের শাখা ব্যবস্থাপক নুরুল আমিন সরকার, উপব্যবস্থাপক মোহাম্মদ কামরুজ্জামান ও কার্ড বিভাগের প্রধান ফখরুল ইসলামসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।