ময়মনসিংহের দুটি সংসদীয় আসনে নির্বাচনের কারণে আজ সোমবার এসব এলাকায় তফশিলি ব্যাংকের সব শাখা বন্ধ থাকবে। ব্যাংক কর্মীদের ভোট গ্রহণের দায়িত্ব পালন ও ভোট প্রদানের সুবিধার্থে এ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় সংসদের ১৪৬ (ময়মনসিংহ-১) ও ১৪৮ (ময়মনসিংহ-৩) আসনে নির্বাচন আজ অনুষ্ঠিত হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক স্মারকের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।