লিবিয়ার ত্রিপোলিতে আবার চলাচল করবে এমিরেটস

এমিরেটস এয়ারলাইনস আগামী ২৯ অক্টোবর থেকে আবার লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে যাতায়াত শুরু করবে।এই গন্তব্যে প্রাথমিকভাবে ২৩৭ আসনবিশিষ্ট এয়ারবাস-এ ৩৩০-২০০ ব্যবহার করে প্রতি সোম, বুধ, শুক্র ও শনিবার মোট চারটি ফ্লাইট চালাবে এমিরেটস। বিমানটি ১৫ টন পর্যন্ত মালামাল বহন করতে পারবে। ত্রিপোলি হবে আফ্রিকায় এমিরেটসের ২১তম গন্তব্য। ফ্লাইটটি চালু হলে মধ্যপ্রাচ্য, ভারতীয় উপমহাদেশ ও দূরপ্রাচ্যের যাত্রীরা লাভবান হবেন।এমিরেটস পরবর্তী ছয় মাসে আরও পাঁচটি গন্তব্যে উড্ডয়ন শুরু করবে। এগুলো হচ্ছে: ওয়াশিংটন ডিসি, অ্যাডিলেড, লিওন, ফুকেট ও ওয়ারশ। ২০০১ সালে এমিরেটস চারটি সাপ্তাহিক ফ্লাইট নিয়ে প্রথম লিবিয়ায় কার্যক্রম শুরু করেছিল। বিজ্ঞপ্তি।