
সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন বেসরকারি ইউনাইটেড ইনস্যুরেন্স কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ শাহরিয়ার আহসান।
তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল বুধবার তিন বছরের জন্য এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। তবে নিয়োগটি দেওয়া হয় অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে।
জানতে চাইলে গত রাতে মুঠোফোনে সৈয়দ শাহরিয়ার আহসান প্রথম আলোকে জানান, তিনি চিঠি পেয়েছেন এবং যোগ দেবেন শিগগিরই।