
দেশে এসির বাজার বড় হচ্ছে। বছর বছর তাপমাত্রা যেমন বাড়ছে তাতে এসি আর নিছক বিলাস দ্রব্য নয়; অনেক ক্ষেত্রেই তা প্রয়োজনীয় হয়ে উঠেছে। এই বাস্তবতায় আজ প্রথম আলো দেশের এসির বাজার নিয়ে বিশেষ আয়োজন করেছে। এই আয়োজনে সাক্ষাৎকার দিয়েছেন এস এম মাহবুবুল আলম।
এবার প্রচণ্ড গরম পড়েছে। গরমে এসির বিক্রি কেমন?
এস এম মাহবুবুল আলম: তীব্র গরম থেকে স্বস্তি পেতে অনেকেই ছুটছেন শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) কিনতে, যার ফলে দেশব্যাপী উল্লেখযোগ্যভাবে বেড়েছে এসি বিক্রি। এ বছর বাজারে এসির চাহিদা ছয় লাখ ছাড়াবে।
পরিবেশবান্ধব এসি উত্পাদনের বিষয়টিকে কতটুকু গুরুত্ব দিচ্ছেন আপনারা?
এস এম মাহবুবুল আলম: ওয়ালটন সব সময় পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী এসি উত্পাদনের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। তাই ওয়ালটন হাইটেক পার্কে গড়ে তোলা হয়েছে পরিবেশবান্ধব পণ্য উত্পাদনপ্রক্রিয়া। ওয়ালটন এসিতে এখন ব্যবহৃত হচ্ছে বিশ্বস্বীকৃত পরিবেশবান্ধব আর-৩২ গ্যাস।
পরিবেশবান্ধব পণ্য উত্পাদনপ্রক্রিয়ার জন্য ওয়ালটন ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২৩’ পেয়েছে। পরিবেশ সংরক্ষণে ওয়ালটন কি আরও কোনো উদ্যোগ নিয়েছে?
এস এম মাহবুবুল আলম: হ্যাঁ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নীতিমালার আওতায় অপরিহার্য প্রতিপালন, পরিবেশগত প্রতিপালন, প্রাতিষ্ঠানিক প্রতিপালন ও উদ্ভাবনী কার্যক্রম বিবেচনা করে ওয়ালটনকে ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২৩’ প্রদান করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ ও উষ্ণায়ন কমানোর লক্ষ্যে এ বছর বৃক্ষরোপণের মৌসুমে পাঁচ লাখ গাছ রোপণের কর্মসূচি নিয়েছি আমরা।
ঢাকা ও চট্টগ্রামের বাইরে অন্য শহরগুলোয় এসি কেমন বিক্রি হয়?
এস এম মাহবুবুল আলম: গ্রামে দালানঘরের সংখ্যা বেড়েছে। তীব্র গরমের হাত থেকে রেহাই পেতে গ্রামাঞ্চলের মানুষও এখন এসি কিনছেন, যার ফলে ঢাকা ও চট্টগ্রামের পাশাপাশি দেশজুড়ে এসি বিক্রি বেড়েছে।
অন্যান্য ব্র্যান্ডের এসির সঙ্গে আপনাদের পার্থক্য কী?
এস এম মাহবুবুল আলম: আমাদের এসিতে রয়েছে সর্বোচ্চসংখ্যক ফিচার ও উন্নত প্রযুক্তি। রয়েছে দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ বিদ্যুৎসাশ্রয়ী বিএসটিআইর ছয় স্টার এনার্জি রেটিং সনদ, এয়ার প্লাজমা প্রযুক্তি, আইওটি–বেজড স্মার্ট কন্ট্রোল সিস্টেম, রিমোট ফাইন্ডার, ব্লুটুথ, অফলাইন ভয়েস কন্ট্রোল, ইউভি কেয়ার ও কোটেকের মতো প্রযুক্তি।