আসন্ন জাতীয় নির্বাচনে টাকার অপব্যবহার রোধে বাংলাদেশ ব্যাংক ৮ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোবাইল ব্যাংকিং (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিং (পিটুপি) সেবায় বিধিনিষেধ আরোপ করেছে। এমএফএস-এ ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনের সর্বোচ্চ সীমা প্রতিবারে ১ হাজার টাকা ও দৈনিক ১০ হাজার টাকা (সর্বোচ্চ ১০টি লেনদেন)। ইন্টারনেট ব্যাংকিংয়ের পিটুপি লেনদেন সম্পূর্ণ বন্ধ থাকবে।