আজকের বিনিময় হার

আজ রোববার চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস। দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। গত মাসে দীর্ঘদিন পর মুদ্রাবাজারে ডলারের আনুষ্ঠানিক দাম বেড়েছে। গত সপ্তাহের শেষ কার্য দিবস বৃহস্পতিবারের তুলনায় আজ দেশের বাজারে ডলারের দর অপরিবর্তিত আছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, দেশের মুদ্রাবাজারে আজ ডলারের সর্বোচ্চ দর ছিল ১২২ দশমিক ৯০ টাকা এবং সর্বনিম্ন দর ১২২ দশমিক ৮০ টাকা। আজ ডলারের গড় দাম ১২২ দশমিক ৮৩ টাকা।

আজ দেশের মুদ্রাবাজারে বেশির ভাগ মুদ্রার দাম বেড়েছে। এই তালিকায় আছে ইউরো, পাউন্ড, রুপি অস্ট্রেলীয় ডলার ও সিঙ্গাপুরি ডলার। অপরিবর্তিত আছে ইয়েনের দাম। কমেছে ইউয়ানের দাম।

কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা করে।