দেশের অটোমোবাইল বাজারে সাশ্রয়ী যাতায়াতের নতুন বাহন ওমোডা ৯ মডেলের প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল (পিএইচইভি)। সম্প্রতি পরিচালিত এক রেঞ্জ টেস্টে গাড়িটি মাত্র একবারের পূর্ণ চার্জ এবং ৬৫ লিটারের এক ট্যাংক জ্বালানিতে ১ হাজার ২৫৫ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। এতে নতুন মডেলের গাড়িটিতে প্রতি কিলোমিটার যাতায়াত ব্যয় হয়েছে ৬ টাকা।
ওমোডা জাইকোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার তেজগাঁও থেকে শুরু হওয়া এই দীর্ঘ যাত্রা কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার হয়ে টেকনাফ পর্যন্ত যায়। একই পথে ফিরে আসে। কোম্পানিটি আগে এই গাড়ির রেঞ্জ ১ হাজার ২০০ কিলোমিটার দাবি করলেও বাংলাদেশের রাস্তায় বাস্তব পরীক্ষায় তা আরও ৫৫ কিলোমিটার বেশি পারফর্ম করেছে।
ওমোডা ৯ প্লাগ-ইন হাইব্রিডের ‘সুপার হাইব্রিড’ পদ্ধতিতে দেড় লিটার টার্বো ইঞ্জিনের সঙ্গে ট্রিপল ইলেকট্রিক মোটরের সমন্বয়ের কারণে সর্বোচ্চ জ্বালানি সাশ্রয় নিশ্চিত হয়।
ওমোডা জাইকো সেলসের সিনিয়র এক্সিকিউটিভ জোশ টিমোথি মতে, মূলত আন্তজেলা ভ্রমণে চার্জ ফুরিয়ে যাওয়ার ভয় দূর করতেই এই পরীক্ষা চালানো হয়। এত কম খরচে এবং দীর্ঘ দূরত্বে চলার সক্ষমতা থাকা এই হাইব্রিড গাড়ি বেশ জনপ্রিয়তা পাবে বলে আশা করেন তিনি।