
আবাসন নির্মাণে বৈদ্যুতিক সংযোগে নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে অগ্নিকাণ্ডের ৭৫ শতাংশ হচ্ছে বৈদ্যুতিক দুর্ঘটনার কারণে। নিম্নমানের কেব্ল এবং ত্রুটিপূর্ণ সংযোগ এ দুর্ঘটনার জন্য দায়ী। তাই আবাসন নির্মাণের সময় বৈদ্যুতিক সংযোগে কেব্ল নির্বাচনের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা উচিত।
বিজলী ক্যাবলস্ দেশের অন্যতম কেব্ল প্রস্তুতকারক, যেখানে নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে পরিবেশবান্ধব কেব্ল উৎপাদন করা হয়। অত্যাধুনিক ইউরোপীয় প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিজস্ব ফ্যাক্টরিতে আন্তর্জাতিক মান নিশ্চিত করে ৯৯ দশমিক ৯৯ শতাংশ বিশুদ্ধ কপার দিয়ে উৎপাদন করা হয় বিজলী ক্যাবলস্।
‘বিজলী ক্যাবলস্’–এর পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘বাংলাদেশ সরকারের গ্রামাঞ্চলে শতভাগ বিদ্যুৎ সরবরাহের উদ্যোগে অংশীদার হয়ে আছে বিজলী ক্যাবলস্। আমরা নিরাপত্তা নিশ্চিত করার জন্য এফআর (অগ্নি–প্রতিবন্ধক) কেব্ল এবং এফআরএলএস (ফ্লেম রিটারডেন্ট লো স্মোক) কেব্ল তৈরি করছি। আমরা নিয়মিত হাউস ওয়্যারিং কেব্ল, এলটি (লো টেনশন) কেব্ল, এইচটি (হাইটেনশন) কেব্ল, ইউএসবি ও এইচ ডি এম আই কেব্ল, ৭৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ফায়ার অ্যালার্ম কেব্ল এবং ফাইবার অপটিক কেব্ল উৎপাদন ও সরবরাহ করে থাকি। ক্রমবর্ধমান চাহিদা মাথায় রেখে আমরা উচ্চ মানের ইএইচটি (এক্সট্রা হাইটেনশন) কেব্ল, হিট প্রুফ ইয়ার্ন ব্রেইডেড কেব্ল, কপার স্ট্রিপ, বাস বার, লো স্মোক জিরো হ্যালোজেন ও রাসায়নিক বিক্রিয়া প্রতিরোধী কেব্ল উৎপাদন করতে যাচ্ছি।’
পিডব্লিউডি, আরইবি, ডেস্কোসহ বাংলাদেশ সরকারের অন্য প্রতিষ্ঠানগুলোতেও বিজলী ক্যাবলস্ সরবরাহ করা হচ্ছে প্রতিনিয়ত। বর্তমানে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হচ্ছে বিজলী ক্যাবলস্। ২০২৫ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার সব দেশে রপ্তানির লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে বিজলী ক্যাবলস্।