
ক্যাশলেস ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের উদ্যোগে বাংলা কিউআর–সংক্রান্ত একটি মতবিনিময় সভা হয়েছে। বাংলাদেশ ব্যাংক ও ডাচ্-বাংলা ব্যাংকের সহযোগিতায় গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এমবিএ ভবনের অধ্যাপক আবদুল্লাহ ফারুক মাল্টিপারপাস কনফারেন্স হলে এ সভা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডাচ্-বাংলা ব্যাংক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। অনুষ্ঠানটি উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী শিক্ষা অনুষদের ডিন মাহমুদ ওসমান ইমাম এবং ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. এহতেশামুল হক খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মাকসুদুর রহমান সরকার।