আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্র্যান্ড ক্লেমন নতুন রূপে ‘ক্লিয়ারলি বাংলাদেশি’ ক্যাম্পেইন শুরু হয়েছে। রাজধানীর আকিজ হাউসে সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়
আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্র্যান্ড ক্লেমন নতুন রূপে ‘ক্লিয়ারলি বাংলাদেশি’ ক্যাম্পেইন শুরু হয়েছে। রাজধানীর আকিজ হাউসে সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়

দেশীয় ঐতিহ্য নিয়ে ক্লেমন ‘ক্লিয়ারলি বাংলাদেশি’ ক্যাম্পেইন শুরু

আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্র্যান্ড ক্লেমন নতুন রূপে ‘ক্লিয়ারলি বাংলাদেশি’ ক্যাম্পেইন শুরু হয়েছে। রাজধানীর আকিজ হাউসে সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ জহুরুল আলম ক্যাম্পেইনটির উদ্বোধন করেন। এখন থেকে ক্লেমন বোতলের কিউআর কোড স্ক্যান করেই দর্শকেরা ডিজিটাল প্ল্যাটফর্মে পুরো বাংলাদেশ এক্সপ্লোর করতে পারবেন। আকিজ ভেঞ্চারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাম্পেইনে দেশীয় ঐতিহ্য ও শিকড়ের টান এবং বাংলাদেশি অনুভূতিকে উদ্‌যাপন করা হয়েছে একটি মিউজিক ভিডিওর মাধ্যমে। এই ভিডিওতে বাংলাদেশের নিজস্ব কৃষ্টি, রঙিন সংস্কৃতি এবং অনন্য সৌন্দর্যকে এমনভাবে সামনে আনা হয়েছে, যা দর্শকের মনে গর্ব এবং হৃদয়ে দেশের প্রতি অনুরাগ তৈরি করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মূল গল্পে দেখা যায়, একজন বিদেশি বন্ধুকে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। সেখানে উঠে আসে পুরান ঢাকার সরু অলিগলি, ঐতিহ্যের টমটম গাড়ি, কাবাব, বিরিয়ানি, জামদানি শাড়ি আর রাজকীয় জমিদারবাড়ি। স্বাদের খোঁজে তাঁকে নিয়ে যাওয়া হয় রাজশাহীর রসাল আম, বগুড়ার দই আর মন্ডা মিঠাই, ইলিশ; নাটোরের কাঁচাগোল্লা, চট্টগ্রামের মেজবানের কাছে। এ ছাড়া হাওর, নদী–নালা আর উত্তাল সাগরের দৃশ্যের সঙ্গে মেঠোপথের জারি–সারিগানের সুর সবই এক সুতায় গাঁথা হয়েছে।

বিদেশি বন্ধুটি বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও অপরূপ সৌন্দর্য এক্সপ্লোর করছেন একটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্লেমন শুধু একটি ব্র্যান্ড হিসেবে নয়, বরং দর্শকদের জন্য নিজ দেশ ঘুরে দেখার এক ডিজিটাল দরজা খুলে দিয়েছে।