শিক্ষার্থীদের ল্যাপটপ দিল ড্যাফোডিল পলিটেকনিক

ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের ২৪ জন শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দেওয়া হয়েছে। এসব শিক্ষার্থীর ফলাফলের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ল্যাপটপ উপহার দেওয়া হয়। ২০১৮ সাল থেকে মেধার স্বীকৃতি হিসেবে শিক্ষার্থীদের হাতে ফ্রি ল্যাপটপ বিতরণ করে আসছে প্রতিষ্ঠানটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে। সম্প্রতি রাজধানীর সোবহানবাগে ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে এই ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী মোহাম্মদ নুরুজ্জামান, নির্বাহী পরিচালক রথীন্দ্রনাথ দাস ও উপপরিচালক কে এম পারভেজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ এস এম জহিরুল ইসলাম।