এমএফএস সেবা ট্রাস্ট অ্যান্ড পের পরিবেশক, ডিলার ও মার্চেন্টদের জন্য বিশেষ অর্থায়ন সুবিধা চালু করেছে ট্রাস্ট ব্যাংক। ঢাকার জাহাঙ্গীর গেটে অবস্থিত ট্রাস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে এ সুবিধার উদ্বোধন করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক আহসান জামান চৌধুরী

ট্রাস্ট অ্যান্ড পের সেবা প্রসারে ট্রাস্ট ব্যাংকের অর্থায়ন সুবিধা

ট্রাস্টের ব্যাংকের এমএফএস সেবা ট্রাস্ট অ্যান্ড পের পরিবেশক, ডিলার ও মার্চেন্টদের জন্য বিশেষ অর্থায়ন সুবিধা চালু করা হয়েছে। ট্রাস্ট ব্যাংক এই সুবিধা চালু করেছে। এক বিজ্ঞপ্তিতে ব্যাংকটি এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার জাহাঙ্গীর গেটে অবস্থিত ট্রাস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে এ সুবিধা চালু করা হয়। এই অর্থায়ন সেবার উদ্বোধন করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান জামান চৌধুরী। এ সময় ব্যাংক ও ট্রাস্ট অ্যান্ড পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সুবিধার আওতায় ট্রাস্ট অ্যান্ড পের পরিবেশক নেটওয়ার্ককে প্রয়োজনীয় চলতি মূলধন অর্থায়ন প্রদান করা হবে। এই সুবিধা বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবা প্রসারের পাশাপাশি দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।