
প্রথম আলো ডিজিটাল ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংকের সঙ্গে একটি চুক্তি সই হয়েছে। এ চুক্তির অংশ হিসেবে প্রাইম ব্যাংকের যেকোনো কার্ড ব্যবহারকারী প্রথম আলো ই–পেপার ও ই–ম্যাগাজিন (কিশোর আলো, বিজ্ঞানচিন্তা, বর্ণিল, ঈদসংখ্যা) সাবস্ক্রিপশনে নিয়মিত মূল্যছাড়ের সঙ্গে অতিরিক্ত ৩০ শতাংশ ছাড়–সুবিধা উপভোগ করতে পারবেন।
সম্প্রতি রাজধানীর গুলশানে প্রাইম ব্যাংকের কার্যালয়ে এই চুক্তি সই হয়। প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাজিম এ চৌধুরী এবং প্রথম আলো ডিজিটালের চিফ বিজনেস অফিসার জাবেদ সুলতান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
চুক্তি সই অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের হেড অব কার্ডস অ্যান্ড এডিসি বিজনেস মাসুদুল হক ভূইয়া, হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস সৈয়দ রায়হান তারিক, এফএভিপি ও হেড অব স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স অ্যান্ড অ্যাকোয়ারিং হোসাইন মোহাম্মদ জাকারিয়া, প্রথম আলো ডিজিটাল বিজনেস বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিজনেস ডেভেলপমেন্ট) রুহুল আমিন রনি, সহকারী ব্যবস্থাপক ভক্ত সাগর উর্মি নিতু ও মো. লোকমান হোসেন, ব্যবস্থাপক (অ্যাড অপারেশনস) খায়রুল বাশার এবং জ্যেষ্ঠ নির্বাহী (ই–পেপার) শক্তি সাহাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বিস্তারিত জানা যাবে eprothomalo.com–এ।