বিটিআইয়ের নতুন সিইও নালাকা হেতিয়ারাচ্চি

দেশের শীর্ষস্থানীয় আবাসন (রিয়েল এস্টেট) কোম্পানি বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড বা বিটিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন নালাকা হেতিয়ারাচ্চি। এশিয়া ও আফ্রিকার বিভিন্ন খাতে তাঁর ৩০ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে।

বিটিআইয়ে যোগ দেওয়ার আগে তিনি ইউনিলিভার, সিঙ্গার, এসি নিয়েলসেন ও কোকাকোলার মতো প্রথম সারির বিভিন্ন বহুজাতিক কোম্পানিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি এয়ারটেল কেনিয়ার ভাইস প্রেসিডেন্ট পদে কর্মরত ছিলেন।

নালাকা হেতিয়ারাচ্চি স্নাতক ও এমবিএ ডিগ্রি সম্পন্ন করেছেন। পাশাপাশি তিনি যুক্তরাজ্যের চার্টার্ড ইনস্টিটিউট অব মার্কেটিং ও অস্ট্রেলিয়ার দ্য ইনস্টিটিউট অব সার্টিফায়েড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট থেকে পেশাগত ডিগ্রি লাভ করেছেন।