
বাজার থেকে কম মূল্যে আলু, পেঁয়াজ ও কাঁচা মরিচ বিক্রি করছে স্বপ্ন। ঢাকা, কুমিল্লা, সিলেট ও চট্টগ্রাম মহানগরীর ক্রেতাদের জন্য এই সুবিধা নিয়ে এসেছে স্বপ্ন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা ও কুমিল্লার ক্রেতারা প্রতি কেজি আলু ৪৩ টাকায় (খোলাবাজারে যা ৪৫-৪৮ টাকা প্রতি কেজিতে) কিনতে পারবেন। বিশেষ ছাড়ে তাঁরা দেশি পেঁয়াজ পাবেন প্রতি কেজি ৬৮ টাকায় (যা খোলা বাজারে ৭০-৭৫ টাকা) আর কাঁচা মরিচ পাবেন কেজি প্রতি ২৯০ টাকায় (খোলা বাজারে যা বিক্রি হচ্ছে ৩২০-৩৩০ টাকায়)।
অন্যদিকে, চট্টগ্রাম মেট্রো আউটলেটের ক্রেতারা প্রতি কেজি আলু ৪২ টাকায় (খোলাবাজারে যা ৪৪-৪৫ টাকা) এবং আমদানি করা পেঁয়াজ ৫২ টাকায় (যা খোলাবাজারে ৫৫-৫৬ টাকা) পাবেন।
এ ছাড়া সিলেট মহানগরীর ক্রেতাদের জন্য থাকছে বিশেষ ছাড়। তাঁরা প্রতি কেজি আলু পাবেন ৪০ টাকায় (খোলাবাজারে যা ৪২-৪৩ টাকা), বিশেষ ছাড়ে আমদানি করা পেঁয়াজ পাবেন প্রতি কেজি ৪৬ টাকায় (যা খোলাবাজারে ৪৮-৫০ টাকা)।
স্বপ্নের এই বিশেষ ছাড় ১৫ ও ১৬ জুলাই স্টক থাকা পর্যন্ত চলবে।