
ট্যাক্স বা করের অর্থ জমা দেওয়ার সময় কর্মজীবী মানুষেরা প্রায়ই চাপের সম্মুখীন হন। এর মধ্যে বেতনভুক্ত নারীরা কিছুটা বাড়তি ঝামেলা পোহান অফিস, বাসা—সবকিছু সামলে ট্যাক্স অ্যাসেসমেন্ট একটা বাড়তি ঝক্কি নিয়ে আসে। ট্যাক্স অ্যাসেসমেন্টের সময় আয়, ফাইলিং স্ট্যাটাস, বয়স ও কোনো বিশেষ পরিস্থিতি আছে কি না, এই বিষয়গুলো জানা গুরুত্বপূর্ণ।
তা ছাড়া ট্যাক্স রিটার্ন ফাইল করার জন্য প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করার সময়সীমা এবং কীভাবে বিনিয়োগের মাধ্যমে সর্বোচ্চ ট্যাক্স রিবেট পাওয়া যাবে, তা বেশির ভাগ কর্মজীবী নারীদের কাছে অজানা। কর আইনজীবী নিয়োগ করতে হবে কি না অথবা নিয়োগ করলেও তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করাও বেশ শ্রমসাধ্য হয়ে ওঠে।
নারীদের এ ধরনের ঝামেলা এড়াতে ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট নিয়ে এল বিনা মূল্যে বার্ষিক ট্যাক্স ফাইল প্রস্তুত করার সুযোগ, যেখানে প্রথম ১০০ জন নারী সাবস্ক্রাইবার এই প্রচারণার মাধ্যমে বিনা মূল্যে এই সুবিধাটি উপভোগ করতে পারবেন। নারীদের ব্যক্তিগত উপার্জনের ব্যবস্থাপনা ও ঝামেলাহীনভাবে কর রিটার্ন ফাইলিং উত্সাহিত করতেই উদ্যোগ নেওয়া হয়েছে।
আপনার পালা নিশ্চিত করতে এবং এ বিষয়ে বিস্তারিত জানতে ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের অফিশিয়াল ফেসবুক পেজে মেসেজ করুন অথবা কল করুন ০১৭৩০৭৪৫৪১৫ নম্বরে।